ভাষাসৈনিক ননীগোপাল সাহার শেষকৃত্য সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষাসৈনিক চিকিৎসক ননীগোপাল সাহার শেষকৃত্য গতকাল শনিবার দুপুরে ফরিদপুরের অম্বিকাপুর শ্মশানে সম্পন্ন হয়েছে। এর আগে সকালে মরদেহ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের হিমঘর থেকে ঝিলটুলীর বাসভবনে নেওয়া হয়।বাসভবনে ধর্মীয় আচার পালন শেষে বেলা ১১টার দিকে মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহরের অম্বিকা ময়দানে নিয়ে আসা হয়। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এস এম নুরুন্নবী, জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক, পৌর মেয়র শেখ মাহাতাব আলী প্রমুখ। ননীগোপাল গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন।