ভাষাসৈনিক নিবেদিতা নাগ ৯৫-এ পা দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ কমরেড নিবেদিতা নাগ গতকাল শনিবার ৯৫ বছরে পা দিয়েছেন। এ উপলক্ষে শুভানুধ্যায়ীরা সকালে কলকাতার তাঁর বাসভবনে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। তাঁর হাতে তুলে দেন ফুলের তোড়া ও মিষ্টি। অসুস্থ এই বর্ষীয়ান ভাষাসৈনিক শুভানুধ্যায়ীদের স্বাগত জানান।কমরেড নিবেদিতা নাগের জন্ম বাংলাদেশের নারায়ণগঞ্জে। তাঁর বাবা অধ্যাপক সঞ্জীব কুমার চৌধুরী ছিলেন বিপ্ল্লবী সূর্য সেনের সহপাঠী। নারায়ণগঞ্জ তোলারাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিবেদিতা নাগ ছিলেন কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ ও সার্বক্ষণিক কর্মী। তিনি ১৯৪২ সালে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। তাঁর স্বামী কমরেড নেপাল নাগ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন।বায়ান্নোর ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ১৯৫৮ সাল থেকে তিনি ভারতে স্থায়ীভাবে বসবাস করছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিবেদিতা নাগ নানাভাবে সহায়তা করেছেন। জন্মদিনে আবেগাপ্লুত নিবেদিতা নাগ বলেন, ‘জীবনের বাকি দিনগুলো আমি আপনাদের ভালোবাসা নিয়ে মানুষের সেবা করে যেতে চাই।’