ভাষাসৈনিক মতিনকে দেখতে গেলেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গতকাল মঙ্গলবার ভাষাসৈনিক আবদুল মতিনকে দেখতে তাঁর বাসায় যান। তিনি সেখানে আবদুল মতিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।গতকাল রাত আটটার পর মোহাম্মদপুরে আবদুল মতিনের ভাড়া বাসায় পৌঁছান খালেদা জিয়া। সেখানে তিনি প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থান করেন। আবদুল মতিন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। খালেদা জিয়া তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কুশলবিনিময় করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।