ভাষাসৈনিক মতিনের অবস্থার সামান্য উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল মতিন
আবদুল মতিন

ভাষাসৈনিক আবদুল মতিনের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তিনি চোখ মেলে তাকাতে পারছেন। তবে কথা বলতে পারছেন না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি এখনো আশঙ্কামুক্ত নন।
আবদুল মতিনের মস্তিষ্কে অস্ত্রোপচারকারী চিকিৎসক দলের সদস্য বিএসএমএমইউয়ের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হোসেন গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, ভাষাসৈনিক মতিনের গভীর অচেতন অবস্থার পরিবর্তন হচ্ছে। তিনি চোখ মেলে তাকাচ্ছেন। হাত ও পা নাড়তে পারছেন। তবে কথা বলার অবস্থায় এখনো আসেননি। তাঁকে আশঙ্কামুক্ত বলা যাবে না।
ভাষাসৈনিকের সহধর্মিণী গুলবদননেছা গতকাল জানান, ‘তাঁর সুস্থতার জন্য আমরা অপেক্ষা করছি।’