ভাষাসৈনিক মতিনের জ্ঞান ফেরেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ভাষাসৈনিক আবদুল মতিনের জ্ঞান ফেরেনি। তবে গতকাল মঙ্গলবার তিনি চোখের পাতা নাড়ার চেষ্টা করেছেন। চিকিৎসকেরা বলছেন, এই চেষ্টা সুস্থতার ইঙ্গিত দিচ্ছে।
বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আবদুল মতিনের রক্তচাপ গতকালও বেশি ছিল। কিডনিও ঠিকমতো কাজ করছে না। তবে নাড়ির গতি কিছুটা কমেছে। তিনি চোখ মেলার চেষ্টাও করেছেন।
২০ আগস্ট ভাষাসৈনিক আবদুল মতিনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।