ভাষাসৈনিক মমতাজ বেগমের নামে সড়কের নামফলক উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক মমতাজ বেগমের নামে নারায়ণগঞ্জ পৌরসভার একটি সড়কের নামকরণ করা হয়েছে। পৌর শহরের ডিআইটি আলী আহমেদ চুনকা পৌর পাঠাগারের মোড় থেকে দেওভোগ ভূঁইয়াবাড়ি মোড় পর্যন্ত সড়কটি ভাষাসৈনিক মমতাজ বেগম সড়ক করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় সড়কের নামফলক উন্মোচন করেন পৌর মেয়র সেলিনা হায়াৎ আইভি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক। বক্তব্য দেন নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, শাহনাজ বেগম, আবদুর রহমান প্রমুখ।