ভাষাসৈনিক মহিউদ্দিন খান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক মহিউদ্দিন খান আর নেই। আজ শুক্রবার সকাল সাতটায় সিরাজগঞ্জ শহরের জুবীলি বাগান সড়কের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলা​ইহি রাজিউন)। 

মৃত্যুকালে মহিউদ্দিন খানের বয়স হয়েছিল ৮৬ বছর। সিরাজগঞ্জ পৌরসভার খান সাহেবের ঈদগাহে জানাজা শেষে বাদ জুমা রহমতগঞ্জ কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১৯৩০ সালের ৭ মার্চ সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন মহিউদ্দিন খান। ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত অবস্থায় ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করায় পুলিশের লাঠিপেটার শিকার হয়েছিলেন তিনি। তাঁর অনেক সঙ্গীকে তিনি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। শহীদ মিনার নির্মাণেও অংশগ্রহণ করেন।
১৯৫৫ সালে মহিউদ্দিন খান এমবিবিএস পাস করেন এবং সিরাজগঞ্জ শহরে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন।