ভাষাসৈনিক রওশনকে সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় ভাষাসৈনিক রওশন আরাকে ‘কুলাউড়া রত্ন’ সম্মাননা দেওয়া হয়েছে। কুলাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা কুলাউড়া সংলাপ গত বৃহস্পতিবার তাঁকে এই সম্মাননা দেয়।কুলাউড়া ডাকবাংলো প্রাঙ্গণে স্বাধীনতা সৌধ চত্বরে সম্মাননা প্রদান অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক সিপার উদ্দিন আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ কামাল উদ্দিন আহমদ, জাসদ কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা সিরাজ উদ্দিন আহমদ, সৌম্য প্রদীপ ভট্টাচার্য, রাধেশ্যাম রায় প্রমুখ। সাপ্তাহিক কুলাউড়া সংলাপ-এর পক্ষ থেকে সংবর্ধিত ভাষাসৈনিক রওশন আরা ও লেখক-গবেষক তাজুল মোহাম্মদকে একুশের বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।ভাষাসৈনিক রওশন আরা বলেন, ‘বাংলা বর্ণমালার পরতে পরতে লুকিয়ে আছে বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম। অথচ এখনো রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দপ্তরে বাংলা উপেক্ষিত।’