ভাষাসৈনিক সফিয়ার রহমান আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ভাষাসৈনিক সফিয়ার রহমান (৭৮) আর নেই। গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে শহরের উকিলপাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ মাগরিব শহরের ডাকবাংলো কবরস্থানের পাশে ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ ওই কবরস্থানে দাফন করা হয়। সফিয়ার রহমান ভাষা আন্দোলনে যুক্ত হয়ে ১৯৫২ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে গ্রেপ্তার হন এবং ওই বছরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পরীক্ষা দিয়ে ম্যাট্রিক পাস করেন।
সফিয়ার রহমানের মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, নীলফামারী চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার প্রমুখ শোক প্রকাশ করেছেন।