ভাষাসৈনিকের নামে স্কুল, নেই শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহার গ্রাম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাটে কমরেড তোয়াহা স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয়ে কোনো শহীদ মিনার নেই। বিদ্যালয় প্রতিষ্ঠার পর গত ১৮ বছর ধরে ওই বিদ্যালয়ের ছাত্রীরা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে আসছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জাহেদ বিল্লাহ বলেন, আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বিদ্যালয়ের পক্ষেও শহীদ মিনার নির্মাণ সম্ভব হচ্ছে না।