ভাসমান দোকান উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় নালা ও ফুটপাতের ওপর থেকে প্রায় ২০০ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, গতকাল অভিযান চালিয়ে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সাগরিকা গরুর বাজার পর্যন্ত সড়কের দুই পাশের নালা ও ফুটপাতের ওপর থেকে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। এ ছাড়া গতকালের অভিযানে একই এলাকায় ফুটপাতের ওপর পণ্যসামগ্রী রাখায় নিউ সুপার স্টার হোটেলকে পাঁচ হাজার টাকা, ফুটপাত দখল করে বালু বিক্রি করার অপরাধে সাহা এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় স্থানীয় কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।