কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের আবদ্ধ জীবনের কষ্ট থেকে মুক্তি পেতে বিপজ্জনক নেশার ফাঁদে পড়েছিলেন দুই তরুণ দীন মোহাম্মদ আর আয়াতুল্লাহ। ধারদেনা করে দালালকে টাকা দিয়ে দুই রোহিঙ্গা তরুণ সাগরের বিপজ্জনক পথে পাড়ি দিতে চেয়েছিলেন মালয়েশিয়ায়। শেষ পর্যন্ত স্বপ্নের মালয়েশিয়ায় তাঁদের পা রাখার সুযোগ হয়নি। দীর্ঘ ৫১ দিন সাগরে ভাসার পর গত বছরের মে মাসে তাঁদের ঠাঁই হয় ভাসানচরে। কক্সবাজারে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তাঁরা। ডিসেম্বরের ২৯ তারিখ দীর্ঘ সাত মাস পর পরিবারের সঙ্গে তাঁদের পুনর্মিলন ঘটেছে। নতুন করে জীবনের খোঁজ পেয়েছেন তাঁরা ভাসানচরে।
গতকাল বৃহস্পতিবার সকালে চরটির বিভিন্ন জায়গায় ঘুরে বাসিন্দাদের মধ্যে নতুন জীবন খুঁজে নেওয়ার চেষ্টা চোখে পড়েছে। ভোরের আলো ফোটার পর এখানকার জলাশয়গুলোর আশপাশে ঘুরে দেখা গেছে, সেখানে মাছ ধরতে নেমেছেন নানা বয়সের রোহিঙ্গা পুরুষ।
আয়াতুল্লাহর গল্পটা আরও করুণ। দালালকে দেওয়া ২ লাখ ৮০ হাজার টাকার সঙ্গে ছোট টংদোকানটাও গেছে। আয়াতুল্লাহ জানান, মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেওয়ায় তাঁর স্ত্রী বাবার বাড়ি চলে গেছেন। তাঁদের তিন বছরের ছেলে মার্চ থেকে দাদি এলম বাহারের সঙ্গে।
কক্সবাজার থেকে দীন মোহাম্মদ আর আয়াতুল্লাহর মালয়েশিয়ার গল্পটা মানব পাচারকারীদের খপ্পরে পড়া অন্যদের মতোই। তারপরও গতকাল সকালে ভাসানচরে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় ভবনে তাঁর কাছে মালয়েশিয়া যাওয়ার কারণ জানতে চাইলে দীন মোহাম্মদ বলেন, ‘ঘরে চার বোন বিয়ের উপযুক্ত। তাই বড় ভাই হিসেবে মালয়েশিয়ায় গিয়ে টাকা উপার্জনের চেষ্টা করেছিলাম। উখিয়ার কুতুপালংয়ে থাকার সময় ঈদগাহ এলাকার এক দালালের মাধ্যমে মালয়েশিয়ার দালালকে মুঠোফোনের মাধ্যমে কয়েক দফায় ২ লাখ ২০ হাজার টাকা দিয়েছি। আর এই টাকার পুরোটা জোগাড় হয়েছে ধার করে। মার্চে যাত্রা শুরুর পর ৫১ দিন সাগরে ভেসে শেষ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা আমাদের বঙ্গোপসাগর থেকে উদ্ধার করে নিয়ে আসেন ভাসানচরে।’ কিন্তু বিচ্ছিন্ন ছিলেন স্ত্রী সানজিদা আর এক বছরের ছেলে সাদ্দামের কাছ থেকে।
দীন মোহাম্মদের স্ত্রী সানজিদা ও তাঁদের ছেলে গত ২৯ ডিসেম্বর ভাসানচরে এলে পুনর্মিলন ঘটে তাঁদের। সানজিদা বলেন, ‘ধারদেনা যেভাবে হোক শোধ হয়ে যাবে। তবে স্বামীকে আর সাগরে ঝাঁপ দিতে দেব না।’
গতকাল বৃহস্পতিবার সকালে চরটির বিভিন্ন জায়গায় ঘুরে বাসিন্দাদের মধ্যে নতুন জীবন খুঁজে নেওয়ার চেষ্টা চোখে পড়েছে। ভোরের আলো ফোটার পর এখানকার জলাশয়গুলোর আশপাশে ঘুরে দেখা গেছে, সেখানে মাছ ধরতে নেমেছেন নানা বয়সের রোহিঙ্গা পুরুষ।
আয়াতুল্লাহর গল্পটা আরও করুণ। দালালকে দেওয়া ২ লাখ ৮০ হাজার টাকার সঙ্গে ছোট টংদোকানটাও গেছে। আয়াতুল্লাহ জানান, মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেওয়ায় তাঁর স্ত্রী বাবার বাড়ি চলে গেছেন। তাঁদের তিন বছরের ছেলে মার্চ থেকে দাদি এলম বাহারের সঙ্গে। জমতলী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা এলম বাহার জানান, কক্সবাজারের শিবিরে উপার্জন কম থাকায় তাঁর ছেলে মালয়েশিয়ায় থাকা আত্মীয়ের কাছে যাত্রা করেছিলেন দালালের মাধ্যমে। ভাগ্যে ছিল না বলে তাঁর ছেলে মালয়েশিয়ায় পৌঁছাতে পারেননি। উল্টো ডুবে মরার শঙ্কা দেখা দিয়েছিল। যা-ই হোক, ছেলেকে তিনি আর বিদেশ যেতে দেবেন না।
ওই দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা শেষ করে খানিকটা এগিয়ে ভাসানচরে রোহিঙ্গা আবাসনগুলোর শুরুর দিকের বাড়িগুলোর সামনে গিয়ে দেখা পাই মোক্তার আহমেদের। মাসখানেক স্ত্রী, ছেলে, ছেলের বউ আর নাতি-নাতনিদের নিয়ে কুতুপালং থেকে ভাসানচরে আসেন ৭০ বছরের এই প্রবীণ। শীতের নরম রোদ মেখে এই প্রতিবেদকের প্রশ্নের উত্তরে মোক্তার আহমেদ বলেন, ‘রাখাইনের বুচিডংয়ের আদি নিবাসে তো ফিরে যেতে চাই। কিন্তু সেখান থেকে তো এখনো বিক্ষিপ্ত কিছু ঘটনা শুনি। এখনো আমাদের ফেরার পরিবেশ হয়নি। এমন অবস্থায় যাই কী করে! তাই বাংলাদেশ সরকার যখন এমন খোলামেলা আর নিরাপদ জায়গায় থাকার ব্যবস্থা করেছে, এটাই তো ভালো।’
ঘরে চার বোন বিয়ের উপযুক্ত। তাই বড় ভাই হিসেবে মালয়েশিয়ায় গিয়ে টাকা উপার্জনের চেষ্টা করেছিলাম। উখিয়ার কুতুপালংয়ে থাকার সময় ঈদগাহ এলাকার এক দালালের মাধ্যমে মালয়েশিয়ার দালালকে মুঠোফোনের মাধ্যমে কয়েক দফায় ২ লাখ ২০ হাজার টাকা দিয়েছি। আর এই টাকার পুরোটা জোগাড় হয়েছে ধার করে। মার্চে যাত্রা শুরুর পর ৫১ দিন সাগরে ভেসে শেষ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা আমাদের বঙ্গোপসাগর থেকে উদ্ধার করে নিয়ে আসেন ভাসানচরে।দীন মোহাম্মদ, ভাসানচরের রোহিঙ্গা বাসিন্দা
মোক্তারের সঙ্গে কথা বলার সময় লক্ষ করলাম, চার-পাঁচটি মেয়েশিশু কৌতূহলী হয়ে ভিড় জমিয়েছে শাহজাহানের পপকর্ন ভ্যানের সামনে। নোয়াখালীর স্থানীয় এই অধিবাসী জানান, রোহিঙ্গারা আসার পর থেকে এই দোকান সাজিয়েছেন। ভাসানচরের ওয়ার্কশপটিতে কাজ কমে যাওয়ায় পপকর্ন বিক্রি করছেন ৫ ডিসেম্বর থেকে। গড়ে বিক্রি করেন দুই থেকে আড়াই হাজার টাকা।
শাহজাহানের ঠিক উল্টো দিকের গলিতে গিয়ে দেখলাম, পেঁয়াজি-শিঙাড়া বিক্রি করছেন কুতুপালং থেকে ভাসানচরে আসা জাহাঙ্গীর। কক্সবাজারে দিনমজুর হিসেবে কাজ করা জাহাঙ্গীর জানান, তিন দিন আগে তিনি দোকান খোলার পর থেকে গড়ে পাঁচ শ টাকা বিক্রি করছেন।
০২০ সালের ডিসেম্বরে দুই ধাপে সরকার ৩ হাজার ৬৪৬ জন রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে সরিয়ে এনেছে। নোয়াখালীর এই চরে এক লাখ রোহিঙ্গাকে সরিয়ে আনার পরিকল্পনা সরকারের।
গত বুধবার বিকেলে রোহিঙ্গাদের আবাসনের শেষ প্রান্তে গিয়ে চোখে পড়ল ভলিবল আর ফুটবল খেলায় ব্যস্ত রোহিঙ্গারা। মঙ্গলবার এখানে আশ্রয়ণ-৩ প্রকল্পের উদ্যোগে তরুণদের জন্য স্পোর্টস ক্লাব ও মিউজিক ক্লাবের উদ্বোধন করা হয়েছিল।
জানতে চাইলে আশ্রয়ণ-৩ প্রকল্প নামে পরিচিত ভাসানচর প্রকল্পের প্রধান কমোডর আবদুল্লাহ আল মামুন চৌধুরী গতকাল দুপুরে বলেন, কক্সবাজার থেকে এখানে সরিয়ে আনা নানা বয়সের লোকজনের জন্য সরকার মৌলিক সুবিধাগুলো দেওয়ার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে তরুণদের জন্য খেলাধুলার পাশাপাশি যারা গান আর বাদ্যযন্ত্র বাজাতে আগ্রহী, তাদের জন্য এসব উদ্যোগ নিয়েছে। মূল উদ্দেশ্যটা হলো তারা যাতে এখানে অলস বসে না থেকে নিজেদের সুকুমারবৃত্তিগুলোর চর্চা করতে পারে।
২০২০ সালের ডিসেম্বরে দুই ধাপে সরকার ৩ হাজার ৬৪৬ জন রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে সরিয়ে এনেছে। নোয়াখালীর এই চরে এক লাখ রোহিঙ্গাকে সরিয়ে আনার পরিকল্পনা সরকারের।