ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবারের ভূমিকম্পে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি হলে ফাটল দেখা দেওয়ায় ৯ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির সার্বিক ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঢাকায় বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ অফিসে গতকাল বৃহস্পতিবার উপাচার্য মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দুই বছর আগে নির্মিত বিশ্ববিদ্যালয়ের শহীদজননী জাহানারা ইমাম হলে সোমবার ভোরে ফাটল দেখা দেয়। এরপর মঙ্গল ও বুধবার অনেক শিক্ষার্থী হল ছেড়ে চলে যান।