ভাসানী বিশ্ববিদ্যালয় পাঁচ দিন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পে একটি ছাত্রী হলের দেয়ালে ফাটল দেখা দেওয়ায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার ঢাকায় বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) সামছুল আলম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সম্প্রতি ভূমিকম্পে বিশ্ববিদ্যালয়ের শহীদ জননী জাহানারা ইমাম হলে ফাটল দেখা দেয়। মাত্র দুই বছর আগে নির্মিত এ হলটিতে ফাটল দেখা দেওয়ায় ছাত্রীরা হল ছাড়তে শুরু করেন। এতে ওই ছাত্রীদের ক্লাস করা ও পরীক্ষা দেওয়া নিয়ে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দেয়। বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে পুরো বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সামছুল আলম বলেন, শিক্ষার্থীদের যাতে লেখাপড়ায় ব্যাঘাত না ঘটে, সে জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে হল ভবনের ফাটল দেখা দেওয়া অংশ প্রকৌশলী দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।