প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পাই দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে ক্যাম্পাসে কর্মসূচি পালন করা হয়। গণিত বিভাগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ চত্বরে কেক কেটে দিবসটির কর্মসূচি শুরু করা হয়। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. আলাউদ্দিন এটির উদ্বোধন করেন। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে উপাচার্য মো. আলাউদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান পিনাকী দে, বিভাগের অধ্যাপক আবদুস সাত্তারসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। টাঙ্গাইল প্রতিনিধি