ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভিসি ও ডিনস অ্যাওয়ার্ড বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে ভাইস চ্যান্সেলরস ও ডিনস অ্যাওয়ার্ড বিতরণ করা হয়েছে। গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের বিজিই বিভাগের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সাংসদ ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য ছানোয়ার হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. কায়কোবাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন।
œস্নাতক পর্যায়ে ২ জন,¯স্নাতকোত্তর পর্যায়ের ৫ জনসহ মোট ৭ জনকে ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড;¯স্নাতক পর্যায়ে ১ জন, স্নাতকোত্তর পর্যায়ে ৭ জনসহ মোট ৮ জনকে ডিনস অ্যাওয়ার্ড এবং ২২ জনকে ডিনস লিস্ট সম্মাননা দেওয়া হয়। পুরস্কার হিসেবে ভাইস চ্যান্সেলরস ও ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্বর্ণপদক ও সনদ দেওয়া হয় এবং ডিনস লিস্ট সম্মানে ভূষিত ব্যক্তিদের সনদ দেওয়া হয়।