ভাসানী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল প্রদান, চাকরির বয়সসীমা বৃদ্ধিসহ সাত দফা দাবিতে গতকাল মঙ্গলবার কর্মবিরতি পালন করেছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালনকালে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে অবস্থান নেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। এ সময় বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন ভাসানী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কামরুজ্জামান খান বিভিন্ন দাবি উপস্থাপন করে বক্তব্য দেন।