ভাসানী বিশ্ববিদ্যালয়ের যুগপূর্তি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যুগপূর্তি। দিনটি ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে উদ্যাপন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।১৯৯৯ সালের ১২ অক্টোবর তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজ সকালে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে যুগপূর্তি উদ্যাপনের কর্মসূচি শুরু হবে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।