ভাসানী বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে আটজনকে সহকারী প্রক্টরকে লাঞ্ছিত এবং নিরাপত্তা প্রহরীদের পিটিয়ে গুরুতর আহত এবং নয়জনকে তিনজন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এই বহিষ্কারের কথা জানানো হয়। সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার ঘটনায় বহিষ্কৃত ছাত্ররা হলেন, খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের আবদুল্লাহ আল হাদী, শুভ্র রায়, শাহাবুদ্দিন আহমেদ, নুরুন্নবী সিদ্দিকী, সাইফুল ইসলাম, কাউছারুল আলম ও সুব্রত কর্মকার। তিনজন ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগে বহিষ্কৃত ছাত্ররা হলেন, তথ্যপ্রযুক্তি বিভাগের আমির হোসেন ভূঁইয়া, হাফিজুর রহমান, মোস্তফা মনসুর তালহা; অপরাধতত্ত্ব ও পুলিশবিজ্ঞান বিভাগের সুমন ফকির, ফসিউদ্দিন পলাশ, সাদিকুর রহমান, রাগিব আহসান ও বায়োটেকনোলজি বিভাগের আশিক মাহমুদ এবং জহিরুল ইসলাম।