ভাসানী সম্পর্কে জানার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওলানা ভাসানী কেবল বাংলাদেশের জাতীয় নেতা নন, তিনি ছিলেন আন্তর্জাতিক নেতা। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে তাঁর নাম। এ জন্য তাঁকে নিয়ে বই প্রকাশ করা ও গবেষণার বিকল্প নেই। তাঁকে আরও ভালোভাবে জানতে হবে। 

মাওলানা ভাসানীর জীবনী নিয়ে প্রকাশিত ‘মাওলানা ভাসানী: লিডার অব দ্য টয়েলিং মাসেজ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আজ মঙ্গলবার বিকেলে মাওলানা ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্ক ইউএস এবং অ্যার্ডন পাবলিকেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, মাওলানা ভাসানীকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে। এ জন্য ইংরেজি বই প্রকাশ করার তাগিদ দেন তিনি। তিনি বলেন, ভাসানী আমাদের নেতাই ছিলেন না, তিনি আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দিয়েছেন। তিনি সাম্প্রদায়িকতা ও পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তাঁর মূল পরিচয় হচ্ছে তিনি সমাজবিপ্লবী। তিনি শ্রেনীহীন সমাজ গড়তে চেয়েছিলেন। তিনি জাতীয়তাবাদে বিশ্বাস করতেন তবে সেই বিশ্বাসে সমাজতন্ত্রের উপাদান ছিল।
গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ বলেন, ভাসানীর জীবনী ভালো গবেষক দিয়ে ভালোভাবে লিখতে হবে।
সাংবাদিক মাহফুজ উল্লাহ বলেন, পাঠ্যপুস্তকে ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করা হয়নি এটি একটি দুঃখজনক ঘটনা। ভাসানীর ক্ষমতার মোহ ছিল না।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ভাসানী ফাউন্ডেশনের সভাপতি শামসুল আরেফীন, পানি বিশেষজ্ঞ ইনামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর।