প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাওলানা ভাসানী কেবল বাংলাদেশের জাতীয় নেতা নন, তিনি ছিলেন আন্তর্জাতিক নেতা। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে তাঁর নাম। এ জন্য তাঁকে নিয়ে বই প্রকাশ করা ও গবেষণার বিকল্প নেই। তাঁকে আরও ভালোভাবে জানতে হবে। মাওলানা ভাসানীর ওপর প্রকাশিত মাওলানা ভাসানী: লিডার অব দ্য টয়েলিং মাসেজ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল মঙ্গলবার বিকেলে মাওলানা ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্ক, ইউএস এবং অ্যাডর্ন পাবলিকেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, নিউএজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর, ভাসানী ফাউন্ডেশনের সভাপতি শামসুল আরেফীন, পানি বিশেষজ্ঞ ইনামুল হক প্রমুখ বক্তৃতা করেন।