প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নানা কর্মসূচিতে গতকাল বৃহস্পতিবার মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালন করে ঠাকুরগাঁওয়ের মাওলানা ভাসানী স্মৃতি পাঠাগার। বিকেলে শহরের কলেজপাড়ার মাওলানা ভাসানী মিলনায়তনে শিক্ষার্থীদের আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা হয়। পাঠাগারের সভাপতি মুহম্মদ শহীদ-উজ্-জামানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন শিক্ষাবিদ মনতোষ কুমার দে, আইয়ুব আলী, মুহম্মদ জালাল উদ্দীন, সাংবাদিক মনসুর আলী প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।