প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল রোববার দুপুরে ‘প্রজন্ম শপথ’ নামের একটি ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। নেত্রকোনা মুক্ত দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এটি নির্মাণ করা হয়। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ভাস্কর্যটি নির্মাণ করেন শ্যামল চৌধুরী। জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার এটি উদ্বোধন করেন। পরে তাঁর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ও দায়রা জজ সাদিক গোলাম সারওয়ার। এতে আরও বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাশেম, এসপি জয়দেব চৌধুরী প্রমুখ। নেত্রকোনা প্রতিনিধি|