ভাস্কর্য উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে নবনির্মিত একটি ভাস্কর্য গতকাল শনিবার উদ্বোধন করা হয়েছে। ‘হে প্রভু, জ্ঞান দাও’ নামের ভাস্কর্যটি উদ্বোধন করেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে নির্মিত ওই ভাস্কর্যের শিল্পী হলেন শাহজাহান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস ও জেলা প্রশাসক মো. রেজাউল আহসান। ১৯৬২ সালে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়।