ভাস্কর্য নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) দ্রুত মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণের দাবিতে গতকাল রোববার দুপুরে অবস্থান কর্মসূচি পালন ও মিছিল করেছেন শিক্ষার্থীরা। দুপুরে দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে থেকে শিক্ষার্থীদের একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গোলচত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ‘এটা আমাদের বিশ্ববিদ্যালয়। আমরাই ভাস্কর্য নির্মাণ করব।’