ভাস্কর্য সরানোর প্রতিবাদ ঘিরে যা হলো
সুপ্রিম কোর্ট চত্বর থেকে গতকাল বৃহস্পতিবার রাতে সরানো হয়েছে ন্যায়বিচারের প্রতীক হিসেবে স্থাপিত একটি ভাস্কর্য। রাত সাড়ে ১২টা থেকে ভোররাত চারটা পর্যন্ত চলে ভাস্কর্য অপসারণের কাজ। এ নিয়ে গতকাল রাতেই বিক্ষোভ করেন অনেকে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। কাঁদানে গ্যাসের শেল ও জল কামান নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই প্রতিবাদ নিয়ে যা হলো তা তুলে ধরা হলো ছবিতে...

সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ।

এই বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, উদীচী, অনলাইন অ্যাকটিভিস্ট, ছাত্র ঐক্য ফোরামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট অভিমুখে যান বিক্ষোভকারীরা।

রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের দিকে যাওয়ার পথে দুপুর ১২টার দিকে মাজার গেটের কাছে পুলিশের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ জল কামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

বিক্ষোভকারীদের প্রতি পুলিশের অ্যাকশন। এ ব্যাপারে পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার মারুফ হোসেনের ভাষ্য, হাইকোর্টের সামনে কেউ বিক্ষোভ করতে পারেন না। নিরাপত্তার স্বার্থে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে বলে জানান পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার মারুফ হোসেন।

কাঁদানে গ্যাসের শেলে চারপাশে ধোঁয়া।

পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনকে আটক করে।

ভাস্কর্য সরানোর পর শুক্রবার সকালের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরিয়ে অ্যানাক্স ভবনের সামনে ঢেকে রাখা হয়েছে।