ভাড়া কমাননি দূরপাল্লার বাসের মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের সঙ্গে সমন্বয় করে গণপরিবহনের ভাড়া তিন পয়সা কমানোর সরকারি সিদ্ধান্ত কার্যকর হয়নি। দূরপাল্লার পথের সব পরিবহন মালিক আগের হারে ভাড়া আদায় করছেন। গতকাল রোববার থেকে হ্রাস করা ভাড়া আদায়ের সিদ্ধান্ত দিয়েছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
একাধিক মালিক ও পরিবহন শ্রমিকেরা জানিয়েছেন, নতুন ভাড়ার তালিকা বিআরটিএতে গতকালই সরবরাহ করা হয়েছে। তিন পয়সা কমানোর ফলে যাত্রীপ্রতি মোট ভাড়া ১০ টাকারও কম কমেছে। ফলে মালিকদেরও আগ্রহ নেই তা কার্যকরের।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার বলেন, নতুন তালিকা যাচাই-বাছাই করে দুই-এক দিনের মধ্যে কার্যকর করা হবে।