ভাড়া কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জসহ সব পথে বাসের ভাড়া কমানোর দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। এ জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ কামনা করেছেন ফোরামের সদস্যরা। গত বুধবার ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বীর সই করা বিবৃতিতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, তেলের দাম কমলে পরিবহনের ভাড়া কমানো হবে। এরপরও নারায়ণগঞ্জ-ঢাকা পথে চলাচলকারী পরিবহনগুলো অযৌক্তিকভাবে আগের হারে ভাড়া আদায় করছে।