ভাড়া বাড়ানোর দাবিতে সিএনজি অটোরিকশা শ্রমিকদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজি অটোরিকশার ন্যূনতম ভাড়া ৩৫ টাকা করার দাবিতে গতকাল শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন অটোরিকশা শ্রমিকেরা। তাঁরা প্রথম দুই কিলোমিটারের পর পরবর্তী কিলোমিটারপ্রতি ৫০ পয়সা বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেন।সরকারঘোষিত গেজেটে প্রথম দুই কিলোমিটারের ভাড়া আগের মতো ২৫ টাকা রাখা হয়। এ ছাড়া পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া সাত টাকা থেকে ৫০ পয়সা বাড়ানো হয়। অপেক্ষমাণ থাকার ভাড়া এক টাকা ২৫ পয়সা থেকে বাড়িয়ে এক টাকা ৩০ পয়সা করার সিদ্ধান্ত নেয় যোগাযোগ মন্ত্রণালয়।গতকাল চট্টগ্রাম মহানগর অটোরিকশা, অটোটেম্পো ও সিএনজি শ্রমিককল্যাণ ইউনিয়নের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রচারপত্র বিতরণ করা হয়। এতে উল্লেখ করা হয়, অটোরিকশার প্রথম দুই কিলোমিটারের ভাড়া ৩০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ১০ টাকা করতে হবে। প্রচারপত্রে ওঠানো-নামানোর ন্যূনতম ভাড়া ৩৫ টাকা করার দাবি জানানো হয়। সমাবেশে ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক হারুন হাওলাদার, শাহ আলম প্রমুখ বক্তৃতা করেন।