ভাড়াটে শিক্ষক বারান্দায় পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি শ্রেণীকক্ষ। বৃষ্টি এলেই টিনের ফুটো দিয়ে ওই তিনটি কক্ষে পানি পড়ে। বৃষ্টি থেকে রক্ষা পেতে পাঠদান বন্ধ রেখে বইখাতা জড়ো করে রাখে শিক্ষার্থীরা।প্রধান শিক্ষকসহ শিক্ষক চারজন। তাঁরা চারজনই নারী শিক্ষক। বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কারণে নিজেদের টাকায় তাঁরা একজন ভাড়াটে শিক্ষক রেখেছেন। কক্ষ স্বল্পতার কারণে বারান্দায় পাঠদান চলে। এটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র।প্রধান শিক্ষিকা মাছুদা খানম প্রথম আলোকে বলেন, ‘ভাই, সবাইকে এই বিদ্যালয়ের সমস্যার কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। এখন নিজেরা বদলি হলেই বাঁচি।’বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের বারান্দায় চটি বিছিয়ে প্রাক-প্রাথমিক শ্রেণীর ক্লাস নিচ্ছেন ভাড়াটে শিক্ষক নাছিমা আখতার। কিছু পরেই বৃষ্টি শুরু হলে শ্রেণীকক্ষের ভেতরে থাকা শিক্ষার্থীরা বইখাতা জড়ো করতে ব্যস্ত হয়ে পড়ে। তিনি জানান, মাস শেষে বিদ্যালয়ের শিক্ষকেরা তাঁকে ৫০০ টাকা বেতন দেন।সহকারী শিক্ষক শামীম আরা জানান, বহু আগেই বিদ্যালয়ের তিনটি শ্রেণীকক্ষের টিনের ওপরের চালা নষ্ট হয়েছে। ফুটো টিন দিয়ে শ্রেণীকক্ষের ভেতরে পানি পড়ে। প্রধান শিক্ষিকা মাছুদা খানম নিজেদের টাকায় ভাড়াটে শিক্ষক রাখার কথা স্বীকার করে জানান, তিনি যোগ দেওয়ার পর থেকেই বিদ্যালয়ে ভৌত অবকাঠামো সুবিধা চাচ্ছেন। কর্তৃপক্ষ তাঁকে আশ্বাস দিচ্ছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না।ভিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি গোলাম মোস্তফা বলেন, এখানে এমনিতেই কক্ষস্বল্পতা, তারপর চলতি বছর থেকে সরকারি নির্দেশনা মোতাবেক প্রাক-প্রাথমিক শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। শ্রেণীকক্ষ না থাকায় শুরু থেকেই ভাড়াটে শিক্ষক দিয়ে বারান্দায় প্রাক-প্রাথমিক শ্রেণীর পাঠদান করানো হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাইয়ার সুলতানা বলেন, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তালিকা পাঠানো হয়েছে।