ভাড়াটে শিক্ষার্থী দিয়ে পরীক্ষা অতঃপর ধরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদ্রাসায় কোনো শিক্ষার্থী না থাকলেও ভুয়া পাঁচজনকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য নিবন্ধন করানো হয়। পরীক্ষার সময়সূচি দেওয়ার পর বিপাকে পড়েন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার। সব শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকলে মাদ্রাসার নিবন্ধন বাতিল হয়ে যাবে—এ ভয়ে এলাকার পাঁচ শিক্ষার্থীকে পরীক্ষার্থী সাজিয়ে ভাড়া করেন।পরীক্ষা শুরুর দিন তাদের মধ্যে দুজন ভাড়ায় পরীক্ষা দিতে এসে নিজ বিদ্যালয়ের শিক্ষকদের কাছে ধরা পড়ে যায়। ঘটনাটি বুধবার ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার গিলাবাড়ি আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হাবিবুর রহমানকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।