ভাড়াটে সেজে অচেতন করে মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে ভাড়াটে সেজে বাড়ির মালিকসহ পরিবারের চারজনকে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে নগদ টাকা ও মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে দেওড়া আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন বাড়ির মালিক ইয়াকুব আলী, তাঁর স্ত্রী শামীমা আক্তার, মেয়ে কলেজছাত্রী সুমাইয়া আক্তার ও ছেলে স্কুলছাত্র শাওনকে অচেতন অবস্থায় উদ্ধার করে টঙ্গী ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছেন।
কলেজছাত্রী সুমাইয়া জানান, সীমা নামের এক তরুণী কয়েক দিন আগে তাঁদের বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। গত বুধবার রাতে ওই তরুণীর বাসায় দাওয়াত খাওয়ার পর তাঁরা অচেতন হয়ে পড়েন। এ সুযোগে তাঁদের নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে চলে যায় সে।
টঙ্গী ৫০ শয্যা সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী জানান, নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাঁদের অচেতন করা হয়েছে।