ভাড়াটের তথ্য সংগ্রহে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশের গোয়ালাবাজারে গতকাল ভাড়াটেদের তথ্য সংগ্রহ করে পুলিশ l প্রথম আলো
সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশের গোয়ালাবাজারে গতকাল ভাড়াটেদের তথ্য সংগ্রহ করে পুলিশ l প্রথম আলো

ঢাকা-সিলেট মহাসড়ক ও রেললাইনের পাশের উপজেলা সিলেটের দক্ষিণ সুরমার ‘আতিয়া মহলে’ জঙ্গি আস্তানার সন্ধান মেলায় মহাসড়কের পাশে সিলেটের আরেক উপজেলা ওসমানীনগরে বসবাসরত ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে নেমেছে পুলিশ। গতকাল সোমবার ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন। দিনভর উপজেলার ব্যবসায়িক কেন্দ্রস্থল ও ঢাকা-সিলেট মহাসড়ক লাগোয়া এলাকা গোয়ালাবাজারের বাড়ি বাড়ি গিয়ে ভাড়াটিয়া ও মালিকপক্ষের কাছে তথ্য প্রদানের ফরম বিতরণ করা হয়।