ভিএসপি লাইসেন্সের আবেদন পড়েছে দেড় হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) সার্ভিস প্রোভাইডার লাইসেন্স (ভিএসপি) পেতে বিটিআরসির কাছে প্রায় দেড় হাজার আবেদন জমা পড়েছে। গতকাল রোববার লাইসেন্সের জন্য আবেদনের শেষ দিন ছিল।আজ সোমবার থেকে শুরু হবে আবেদন মূল্যায়নের কাজ। তবে কয়টি লাইসেন্স দেওয়া হবে তা নির্ধারণ করবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে এসব তথ্য জানান।উল্লিখিত কর্মকর্তা বলেন, নীতিমালা অনুযায়ী ভিওআইপি লাইসেন্সপ্রাপ্তরা ভিওআইপি সার্ভিস প্রোভাইডার (ভিএসপি) নামে পরিচিত হবে। গত ২২ জুলাই বিটিআরসির ওয়েবসাইটে ভিএসপি লাইসেন্সের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়।সদ্য প্রণীত নীতিমালা অনুযায়ী, এ লাইসেন্স পেতে পাঁচ হাজার টাকা দিয়ে আবেদন করতে হবে। লাইসেন্স ফি হবে পাঁচ লাখ টাকা। বছরে লাইসেন্স নবায়ন ফি হবে এক লাখ টাকা।