ভিওআইপি মামলায় শিবির নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেটের মাধ্যমে বিদেশে অবৈধ ফোন করা মামলায় গ্রেপ্তার পরোয়ানার আসামি ছাত্রশিবিরের নেতা সাঈদকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর পল্টন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। যোগাযোগ করা হলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক প্রথম আলোকে জানান, ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ব্যবহার করে সাঈদ বিদেশে অবৈধভাবে ফোন করার ব্যবসায় জড়িত ছিলেন। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়। তদন্ত শেষে সম্প্রতি ওই মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এরপর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।