ভিওআইপি মেশিন উদ্ধার, আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজস্ব ফাঁকি দিয়ে ভিওআইপির ব্যবসা করার অপরাধে বরিশাল নগরের পানি উন্নয়ন বোর্ড (বিআইপি) এলাকা থেকে গতকাল রোববার চারটি ভিওআইপি মেশিনসহ দুই যুবককে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার মৌলভীহাট গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ইমরান হোসেন আকাশ (২১) এবং ময়মনসিংহ জেলার ফুলতলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৫)।
র্যাব-৮-এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিআইপি এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে চারটি ভিওআইপি মেশিন, তিনটি কম্পিউটার, ১০টি বিভিন্ন কোম্পানির মডেমসহ প্রায় ৬০০ মোবাইল সিমকার্ড উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বরিশালের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।