ভিওআইপি সরঞ্জাম উদ্ধার, এক ব্যক্তি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন পূর্ব মাদারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে নিরিবিলি নামের একটি ভবনে র্যাব-৭ এই অভিযান চালায়।গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আইয়ুব আলী (৩৫)। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি চ্যানেল বক্স, তিনটি কুইন্টাম, ১৬টি কম্পিউটার কনভার্টার, দুটি ব্যাটারি ও কিছু সামগ্রী। এগুলোর দাম প্রায় চার লাখ টাকা বলে র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।