ভিওআইপি সরঞ্জামসহ আটক ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রায় দুই কোটি টাকা মূল্যের অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার ও নয়জনকে আটক করেছে। গত রোববার রাতভর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
র্যাব সূত্র জানায়, নগরের মেহেদীবাগ, খাতুনগঞ্জ, চকবাজারসহ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। অবৈধ ভিওআইপি সরঞ্জাম ব্যবহারের কারণে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। একশ্রেণীর ব্যবসায়ী এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার মফিজুল ইসলাম বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুই কোটি টাকার সরঞ্জাম জব্দ এবং নয়জনকে আটক করি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’