ভিকটিম সাপোর্ট সেন্টার উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে নির্যাতিত নারী ও শিশুদের সহযোগিতা করতে ভিকটিম সাপোর্ট সেন্টার চালু করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ফেনীর পুলিশ সুপারের কার্যালয়ে এ সেন্টারের উদ্বোধন করা হয়। পুলিশ সুপার মো. রেজাউল হক এর উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ সামছুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আমিরুল আলম, সহকারী পুলিশ সুপার (সদর) খালেদ হোসেন ও জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বলেন, নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য এ সেন্টার কাজ করবে। থানায় গিয়ে কেউ নির্যাতনের অভিযোগ জানালে তাকে সরাসরি ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়ে দিতে তিনি ওসিদের নির্দেশ দেন। এ ছাড়া গতকাল পুলিশ সুপারের কার্যালয়ে ‘ওয়ান স্টপ সার্ভিস ফর পুলিশ ক্লিয়ারেন্স’-এর উদ্বোধন করা হয়েছে।