ভিকটিম সাপোর্ট সেন্টার চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে ক্রিমিনাল ইন্টেলিজেন্স ইউনিট (সিআইইউ) ও ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্বোধন করা হয়েছে। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত ওই সেন্টারের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মো. মোখলেসুর রহমান।
নগরের কোতোয়ালি মডেল থানা এলাকায় ওই সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শামসুদ্দিন, উপকমিশনার সোহেব আহম্মেদ, উপকমিশনার (উত্তর) আবু সালেহ রায়হান, উপকমিশনার (দক্ষিণ) মো. গোলাম রউফ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মু. জাকির হোসেন ও কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার (এসি) মাহামুদ হাসান প্রমুখ।