ভিকারুননিসা নূন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের রিট খারিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিকারুননিসা নূন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকেয়া আক্তার বেগমের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ পদ থেকে তাঁকে সরিয়ে দিতে কলেজের পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি এ রিটটি করেন। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। জানা যায়, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে সহকারী অধ্যাপক রোকেয়া আক্তার বেগমকে দুই বছরের জন্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি এ মেয়াদ শেষ হওয়ার কথা। ইতিমধ্যে ২১ মার্চ পরিচালনা পর্ষদের এক সভায় তাঁকে সরিয়ে নতুন অধ্যক্ষ নিয়োগের সিদ্ধান্ত হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রোকেয়া আক্তার বেগম রিট করলে ২৫ মার্চ আদালত নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করেন ও রুল জারি করেন।