ভিকারুননিসা স্কুলে আজ ভর্তি ফরম বিতরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার শুরু হচ্ছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০১২ সালের প্রথম শ্রেণীতে ভর্তির আবেদন ফরম বিতরণ। ১৭ নভেম্বর পর্যন্ত ফরম নেওয়া যাবে। প্রথম শ্রেণীর সব শাখার বাংলা মাধ্যম ও মূল প্রভাতি শাখার ইংরেজি মাধ্যমে ভর্তির জন্য প্রকাশ্য লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে।ভিকারুননিসা নূন স্কুলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ নভেম্বর বিকেল চারটায় সব শাখায় নোটিশ বোর্ডের মাধ্যমে ফরম জমা, সাক্ষাৎকারের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। ভর্তির আবেদন ফরমের মূল্য ৬০০ টাকা। একজন প্রার্থী একটি শাখায় ভর্তির জন্য আবেদন ফরম সংগ্রহ করতে পারবে। একাধিক ফরম সংগ্রহের অভিযোগ প্রমাণিত হলে তার সব আবেদন বাতিল করা হবে। ছাত্রী যে শাখায় ভর্তি হতে ইচ্ছুক, তাকে শুধু সেই শাখার নির্ধারিত কাউন্টার থেকে এই ফরম সংগ্রহ করতে হবে।মূল প্রভাতির (ইংরেজি মাধ্যম) ফরম নিতে হবে মূল প্রভাতি সিনিয়র শাখা ক্যাম্পাস থেকে। মূল প্রভাতি (বাংলা মাধ্যম) ও মূল দিবার (বাংলা মাধ্যম) ফরম পাওয়া যাবে মূল প্রভাতি জুনিয়র শাখা ক্যাম্পাস থেকে। ধানমন্ডি প্রভাতি ও দিবা, বসুন্ধরা প্রভাতি ও দিবা এবং আজিমপুর প্রভাতি ও দিবা শাখার ফরম নির্দিষ্ট শাখা থেকে সংগ্রহ করতে হবে। সব প্রভাতি শাখা সকাল আটটা থেকে বেলা ১১টা এবং সব দিবা শাখার ফরম বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত দেওয়া হবে।ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট: www.vnscbd.info এবং ই-মেইল: [email protected] ঠিকানায়। বিজ্ঞপ্তি।