ভিকারুননিসা স্কুলের এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই শিক্ষক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছেন, এমন অভিযোগ ওঠায় স্কুল কর্তৃপক্ষ পরিমল জয়ধর নামে ওই শিক্ষককে বরখাস্ত করেছে।ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম বলেন, কাল শনিবার শৃঙ্খলা কমিটির সভা এবং পরবর্তী সময়ে পরিচালনা পরিষদের সভায় ওই শিক্ষকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।