ভিকারুননিসার অধ্যক্ষ হলেন হোসনে আরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শীর্ষস্থানীয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পূর্ণকালীন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন হোসনে আরা বেগম। এর আগে তিনি আজিমপুর স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।১৯৭৫ সালের ১ মার্চ তেজগাঁও কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন হোসনে আরা, এরপর রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২২ বছর শিক্ষকতা করেন।ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটি এই পদে কুড়িজন প্রার্থীর মধ্যে হোসনে আরাকে নিয়োগ দিয়েছে এবং ঢাকা শিক্ষাবোর্ড এই নিয়োগ অনুমোদন করেছে। গতকাল সোমবার হোসনে আরা অভিজাত এই শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করা শুরু করেছেন।গতকাল এক প্রতিক্রিয়ায় হোসনে আরা বেগম প্রথম আলোকে জানান, একজন শিক্ষক হিসেবে নিষ্ঠার সঙ্গে এবং নিয়ম মেনে তিনি দায়িত্ব পালন করবেন।