ভিকারুননিসার অধ্যক্ষ হোসনে আরার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রী আন্দোলনের মুখে ছুটিতে যাওয়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম পদত্যাগ করেছেন। ছুটি শেষ হওয়ার আগমুহূর্তে গত বুধবার তিনি প্রতিষ্ঠানের অস্থায়ী পরিচালনা কমিটির কাছে পদত্যাগপত্র জমা দেন।অস্থায়ী কমিটির প্রধান ও ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক বলেন, ‘পদত্যাগপত্র গৃহীত হয়েছে। নতুন অধ্যক্ষ নিয়োগ না করা পর্যন্ত যাঁকে আমরা দায়িত্ব দিয়েছি, তিনিই চলতি দায়িত্ব পালন করে যাবেন।’