ভিকারুননিসার ভর্তি ফরম বিতরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে গতকাল সোমবার। এবার অনলাইনে ফরম বিতরণ ও পূরণের কাজ হচ্ছে। ১৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফরম সংগ্রহ ও পূরণের কাজ করা যাবে। কলেজের অধ্যক্ষ মঞ্জুআরা বেগম প্রথম আলোকে বলেন, এবার ফরমের মূল্য ২০০ টাকা, যা আবেদন ফরম পূরণের পর বিকাশের মাধ্যমে দিতে হবে। অধ্যক্ষ জানান, অনলাইনে পূরণ করা ফরমের প্রিন্ট কপি এবং সেই সঙ্গে পাওয়া প্রবেশপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ১৭ ও ১৮ নভেম্বর জমা দিতে হবে। এটি করা হবে যাচাইয়ের জন্য। এ বিষয়ে বিস্তারিত তথ্য ১৬ নভেম্বর প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও সব শাখার নোটিশ বোর্ডে দেওয়া হবে। এবারও ভর্তির জন্য ছাত্রী বাছাই হবে লটারিতে। নিজস্ব প্রতিবেদক