ভিকারুননিসায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবার মাধ্যমিক পরীক্ষায় তাদের প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। গতকাল সোমবার বেইলি রোডে প্রতিষ্ঠানটির প্রধান ক্যাম্পাস প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ স্কুল থেকে ২০১৬ সালে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৫৭ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পায় ১ হাজার ৪২০ জন।
‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) প্রশিক্ষণ ও বাস্তবায়ন বিভাগের পরিচালক এ এফ এম শফিকুর রহমান। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হতে বলেন। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, একজন শিক্ষার্থীর ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে শিক্ষকদের ভূমিকা আছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোসা. সুফিয়া খাতুন। শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং নিয়ম-শৃঙ্খলা মেনে চলার কথা বলেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির শিক্ষক জান্নাতুল ফেরদৌস।
এ আয়োজনে স্কুলের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ছাড়াও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। কৃতী শিক্ষার্থী ও তাদের শিক্ষকদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।