ভিক্ষা ছেড়ে ব্যবসা করছেন মোনা মিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার প্রামাণিকপাড়া গ্রামের প্রতিবন্ধী মোনা মিয়া ভিক্ষা ছেড়ে এখন ব্যবসা শুরু করেছেন। কানাডাপ্রবাসী আকরামুল খান তাঁর জীবনে এই পরিবর্তন এনেছেন।
ওই দোকানের চাবি গতকাল রোববার মোনার হাতে তুলে দেওয়া হয়। এ উপলক্ষে ইকরচালী বাজারে এক সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞা, সয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন আজম, ইকরচালীর সাবেক ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন ও মোবারক হোসেন প্রামাণিক, ইকরচালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ইকরচালীর ইউপি সদস্য জিয়াউর রহমান, মিলন মিয়া, রবিউল ইসলাম, সয়ারের মহিলা ইউপি সদস্য পারুল বেগম প্রমুখ।