ভিক্ষা নয় এবার করবেন নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে মানুষের কল্যাণে বাকি জীবনটুকু কাটানোর প্রত্যয় নিয়েছেন। কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন তিনি। ইতিমধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি চাঁদ আলী শেখ ওরফে কাইটু ফকির। এ ব্যাপারে চাঁদ আলী শেখ বলেন, ‘৩০ বছর ভিক্ষাবৃত্তি করে আসছি। এ পেশায় থেকে জনগণের সেবা করা যায় না। পেশাটি বাদ দিয়ে জনসেবার জন্য ওয়ার্ডবাসীর কাছে এবার ভোট ভিক্ষা করব।’ তিনি আরও বলেন, ওই ওয়ার্ডের একজন কাউন্সিলরের আত্মীয় দুই বছর আগে তাঁর পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়েছিল। সে সময় তিনি চেয়েও বিচার পাননি। সেই থেকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তিনি আগ্রহী হয়ে ওঠেন। তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠা, মাদক, সন্ত্রাসমুক্ত এবং ভিক্ষুকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়টি প্রাধান্য দেব।’