ভিক্ষুক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার নাসিরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ভিক্ষুক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাঁর নাম আবদুল খালেক। বয়স আনুমানিক ৪৫। তিনি ওই এলাকায় দীর্ঘদিন ধরে ভিক্ষা করতেন। তবে তাঁর ঠিকানা কারও জানা নেই।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় ওই ভিক্ষুক মারা গেছেন। তবে কোন গাড়ির চাপায় তিনি পিষ্ট হয়েছেন, তা জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।